× Banner
সর্বশেষ
স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে

অল্প দামে টেকসই মোবাইল ফোন কিনতে চান

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

বর্তমান বাজারে দামী মোবাইল ফোন কেনার থেকে অল্প দামে টেকসই মোবাইল ফোন কেনার দিকে ঝুঁকছে ক্রেতারা। তবে শুধু মাত্র দাম কম তা নয় বেশীরভাগ মানুষ এখন ঝুকছেন শক্ত ফোনের দিকে যাতে রোজকার দৌড়াদৌড়ি তে কোন ভাবে অসাবধানতাবশত হাত থেকে পরে গেলেও যাতে ফোনটির কোন রকম সমস্যা না হয়।

আর আজকাল বিভিন্ন মোবাইল কোম্পানিগুলি নতুন নতুন ফোন বাজারে আনছে নানারকম দামে। তাই ক্রেতাদের অল্প দামের মধ্যে ফোন কিনতে খুব একটা অসুবিধার মুখে পরতে হচ্ছে না। ১০হাজার টাকার মধ্যে বেশ কিছু ফোন রয়েছে যেগুলি ক্রেতাদের কাছে বেশ পছন্দের।

রিয়েলমি ৫ যার মধ্যে অন্যতম। এতে রয়েছে কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৬৬৫ এআইই প্রসেসর। এছাড়া এতে রয়েছে ৬.৫০ ইঞ্চি ডিসপ্লে। মেমোরির দিক থেকেও এই ফোন ব্যবহার করলে ক্রেতারা বেশ সুবিধা পাবেন। কেননা এতে রয়েছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ক্ষমতা। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। এই ফোনের ক্যামেরাও বেশ ভালো। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও রয়েছে ডেপ্ত সেন্সর এবং ওয়াইড এঙ্গেল এবং ম্যাক্রো লেন্স।

এছাড়াও শাওমির রেডমি নোট ৭ এস বেশ ভাল একটি ফোন ক্রেতাদের কাছে। এই কোম্পানির ফোনের সব থেকে বড় সুবিধা হল এই ফোন বেশ শক্ত এবং এই ফোনের ব্যাটারি বেশ উচ্চক্ষমতা সম্পন্ন। নোট ৭ রয়েছে ৬.৩০ ইঞ্চি ডিসপ্লে এবং এতে রয়েছে কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। এই ফোনের রেয়ার ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল+৫ মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। এই ফোনের ব্যাটারি ৪০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন।

এই কোম্পানির আর একটি ফোন হল রেডমি নোট ৭। টিও ক্রেতাদের কাছ বেশ জনপ্রিয়। এতে রয়েছে ৬.৩০ ইঞ্চি ডিসপ্লে। কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৬৬০ এআইই প্রসেসর রয়েছে এতে। এতে রয়েছে ১২ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

স্যামসং গ্যালাক্সি সিরিজের এম২০ ফোনটি অন্য সকল কোম্পানিকে বেশ কঠিন প্রতিযোগিতায় ফেলেছিল। কেননা অল্প দামে এতে রয়েছে ৬.৩০ ইঞ্চি ডিসপ্লে ও স্যামসং এক্সিনস ৭৯০৪ প্রসেসর। এই ফোনের ব্যাটারি ক্ষমতা ৫০০০ এমএএইচ। এতে রেয়ার ক্যামেরা রয়েছে ১৩ মেগাপিক্সেল+৫ মেগাপিক্সেল। এছাড়া ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৮ মেগাপিক্সেল।

আসুসের জেনফোন ম্যাক্স প্রো এম ২ রয়েছে এই তালিকায়। এতে রয়েছে ৬.২৬ ইঞ্চি ডিসপ্লে ও কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। এতে রয়েছে ১২ মেগপিক্সেল+৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।

রিয়েলমির ইউ১ ফন্তিও বেশ জনপ্রিয়। এতে রয়েছে ৬.৩০ ইঞ্চি ডিসপ্লে। মিডিয়াটেক হেলিও পি৭০ প্রসেসর। এতে রয়েছে ৩৫০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। ক্যামেরা এই ফোনের বরাবর বেশ ভাল। এতেও রয়েছে ১৩ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।


এ ক্যটাগরির আরো খবর..