× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

কূটনৈতিক প্রতিবেদক

অর্ধশতাব্দী পর চাঁদে অবতরণ করল মার্কিন মহাকাশযান অডিসিয়াস

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
মার্কিন মহাকাশযান অডিসিয়াস

অর্ধশতাব্দী পর আবারও চাঁদে অবতরণ করল মার্কিন মহাকাশযান অডিসিয়াস । এই প্রথম ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে চাঁদে মহাকাশযান পাঠাল যুক্তরাষ্ট্র। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনটুইটিভ মেশিন’ এই মহাকাশযান তৈরি করেছে ও চাঁদে পাঠিয়েছে।স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে এই মহাকাশযান।

এর আগে গত মাসে একটি মার্কিন প্রতিষ্ঠানের চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চন্দ্রাভিযান পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সবশেষ ১৯৭২ সালে নাসা সফলভাবে চাঁদে অ্যাপোলো–১৭ মিশন পরিচালনা করে।

ষড়ভুজ আকৃতির রোবট ‘অডিসিয়াস’ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসা।  ‘ইনটুইটিভ মেশিন’ ও নাসা যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ‘ইনটুইটিভ মেশিন’ হিউস্টনভিত্তিক একটি প্রতিষ্ঠান।


এ ক্যটাগরির আরো খবর..