× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

পিআইডি

আইএমএফ নতুন কর্মসূচির ভিত্তিতে একমত, ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করবে সরকার: অর্থমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
অর্থনৈতিক সংস্কার করবে সরকার

সরকারের আর্থিক সংস্কার কার্যক্রম এবং রাজনৈতিক দায়বদ্ধতার প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের জন্য সম্ভাব্য নতুন আইএমএফ কর্মসূচির মৌলিক কাঠামো ও বাস্তবায়নের ধাপ (Sequencing) নিয়ে উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং এ বিষয়ে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে। অর্থনৈতিক সংস্কার করবে সরকার।

সোমবার সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকং বিষয়ক মিশন প্রধান Ivo Krznar-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, নতুন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। একসঙ্গে বড় ধরনের পরিবর্তন আনার পরিবর্তে অগ্রাধিকারভিত্তিক সংস্কার বাস্তবায়নের নীতিতে আইএমএফও সম্মতি জানিয়েছে।

অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জনকল্যাণমূলক দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়টিকেও আইএমএফ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।

তিনি আরও জানান, বর্তমান সরকারের চার মাসের কার্যক্রম পর্যালোচনা করে আর্থিক খাতের সংস্কার, পুঁজিবাজারের উন্নয়ন এবং রাজস্ব আহরণে দৃশ্যমান অগ্রগতির প্রশংসা করেছে আইএমএফ প্রতিনিধি দল। বিশেষ করে স্বল্প সময়ের মধ্যে কর আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতিকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ট্যাক্স-জিডিপি অনুপাত আরও বৃদ্ধি করা। এ লক্ষ্যে নেওয়া বিভিন্ন নীতিগত উদ্যোগ নিয়েও আইএমএফের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে ভর্তুকি বা নির্দিষ্ট শর্তসংক্রান্ত বিষয়ে এখনো কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। বর্তমান বৈঠকের মূল গুরুত্ব ছিল সম্ভাব্য নতুন কর্মসূচির নীতিগত ভিত্তি নির্ধারণ।

তিনি জানান, আইএমএফের সঙ্গে আলোচনা এখনও চলমান রয়েছে। আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার সময় এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। সরকারের চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতার ওপর ভিত্তি করেই ভবিষ্যৎ কর্মসূচি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..