× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

অর্থনীতি নিয়ন্ত্রণমুক্ত করার ঘোষণা, বাধা দিলে ছাড় নয়: অর্থমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
অর্থনীতি নিয়ন্ত্রণমুক্ত করার ঘোষণা

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত করার উদ্যোগ নেয়া হবে এবং এ প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে তাকে ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার (২ জুন) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি সম্পর্কে প্রচলিত ধারণায় পরিবর্তন আনা প্রয়োজন। তার মতে, শুধু শিল্প-কারখানাকেন্দ্রিক উৎপাদন নয়, ক্রিয়েটিভ সেক্টরও জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত।

তিনি উল্লেখ করেন, দেশের গ্রামীণ জনগোষ্ঠী ও বিপুলসংখ্যক নারী বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও বাজেট প্রণয়নে তাদের অবদান যথাযথভাবে প্রতিফলিত হয় না। ফলে তারা ন্যূনতম জীবিকাগত নিরাপত্তা থেকেও পিছিয়ে পড়ছে। এ বাস্তবতায় সরকার বেসরকারি খাত ও এনজিওগুলোর সহযোগিতায় তাদের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বাজেট সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে বিনিয়োগ হ্রাস এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ায় দারিদ্র্যের ঝুঁকি আরও বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে গুরুত্ব দেয়া হচ্ছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির নির্বাচন প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যে বাজেট প্রণয়ন একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ‘ভঙ্গুর’ হিসেবে বর্ণনা করে অর্থমন্ত্রী বলেন, দেশের অনেক ব্যাংক আন্ডার-ক্যাপিটালাইজড অবস্থায় রয়েছে এবং ব্যাংক খাত থেকে বিপুল অর্থ লুটপাটের ঘটনা ঘটেছে। এই বাস্তবতা মোকাবিলায় সরকার অর্থনীতির বিকাশ ও আর্থিক খাতের পুনরুদ্ধারে কাজ করবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..