× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

কূটনৈতিক প্রতিবেদক

অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে জার্মানির পর যুক্তরাষ্ট্রের উদ্বেগ, কড়া প্রতিবাদ ভারতের

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
অরবিন্দ কেজরিওয়াল

নির্বাচনের সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে প্রবল আন্তর্জাতিক চাপের মধ্যে পড়েছে নয়াদিল্লি। জার্মানির পর এবার কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার মুখ খুলেছে  যুক্তরাষ্ট্র। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের ঘটনার প্রতি নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে দেশটি। এমন ঘটনায় দিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের অস্থায়ী উপরাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

গতকাল বুধবার ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশনের গ্লোরিয়া বারবেনাকে দিল্লির সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। প্রায় ৪০ মিনিট পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন বারবেনা। তাকে বলা হয়, কেজরিওয়ালের বিচারপ্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র যে মন্তব্য করেছে, তা অবাঞ্ছিত ও অনভিপ্রেত। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যাতে সময় মতো ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, সেটাই কাম্য বলে জানিয়েছে ওয়াশিংটন।

এর আগে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্তিয়ান ফিশার বলেছিলেন, অন্য যেকোনো অভিযুক্তের মতোই মি. কেজরিওয়ালেরও স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকার আছে। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে ওই মন্তব্যের পরেই দিল্লির জার্মান দূতাবাসের উপ-প্রধানকে ডেকে পাঠিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আপাতদৃষ্টিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন প্রতিক্রিয়া সাদামাটা মনে হলেও, কূটনীতিতে অতিসাধারণ কথা গভীর অর্থ বহন করে। আন্তর্জাতিক স্তরে ব্যাপক অস্বস্তির মুখে পড়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত সরকার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ বলে চিহ্নিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা এ ধরনের মন্তব্যকে আমাদের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং আমাদের বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার মতো দেখি। পক্ষপাতদুষ্ট অনুমানগুলো সবচেয়ে অযৌক্তিক। বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রগুলো একে অন্যের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়গুলোর প্রতি সম্মান দেখাবে, এটাই কূটনীতিতে আশা করা হয়। বন্ধুত্বপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে এই দায়িত্বটা আরও বেশি। এর অন্যথা হলে অস্বাস্থ্যকর উদাহরণ তৈরি হয়ে যেতে পারে। একই সঙ্গে ভারতের আইনি ব্যবস্থাকে অপবাদ দেওয়া সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত বলেও ওই বিবৃতিতে জানিয়েছে ভারত।

তবে এবারই প্রথম নয়, সম্প্রতি  সিএএ ইস্যুতেও সংশয় প্রকাশ করে বিবৃতি জারি করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখ খুলেছিল ভারতের সংখ্যালঘুদের অধিকার নিয়েও। তখনও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। সতর্ক করেছিল অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে। কূটনৈতিক  বিশেষজ্ঞরা বলছেন, ভারতের অভ্যন্তরীণ দুটি বিষয়ে অল্প দিনের ব্যবধানে দুটি বন্ধুপ্রতিম দেশের এমন প্রতিক্রিয়া দিল্লির জন্য বেশ অস্বস্তিকর।

ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি – দুই দেশেরই সুসম্পর্ক আছে। বিশেষ করে চীনের ক্রমবর্ধমান বিশ্বশক্তি হয়ে ওঠার প্রেক্ষিতে ভারত-মার্কিন সম্পর্কের কৌশলগত গুরুত্ব বেড়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ২১শে মার্চ এক দুর্নীতির মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। তিনিই ভারতের প্রথম মুখ্যমন্ত্রী- যিনি পদে থাকাকালীন গ্রেফতার হয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল এখন ইডির হেফাজতেই রয়েছেন। দিল্লিতে মদের দোকানের লাইসেন্স দেওয়ার নীতি বদল করে অরবিন্দ কেজরিওয়াল এবং কয়েকজন মন্ত্রী ও নেতা মদ ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়েছেন, এই অভিযোগেরই তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। এই মামলাতেই মি. কেজরিওয়ালের দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ও দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীষ শিশোদিয়া এক বছরের বেশি সময় ধরে জেলে আছেন। দলের সংসদ সদস্য সঞ্জয় সিং ওই একই মামলায় গত বছর অক্টোবর মাসে গ্রেফতার হয়েছেন। অতি সম্প্রতি তেলেঙ্গানার সাবেক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কভিতাকেও গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকজন মদ ব্যবসায়ী, নেতা, মন্ত্রী ও তাদের কয়েকজন সহায়কও জেলে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..