× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

অভিযোগপত্র গ্রহণ খালেদাসহ ২৬ জনের বিরুদ্ধে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৬ জনের অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য আগামী ১০ আগস্ট ধার্য করেছেন আদালত। মামলাটি রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ঠিক করেন।

গত ২৬ মে ঢাকা সিএমএম আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক।

বেগম খালেদা জিয়া ছাড়া মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, হাবিব-উন-নবী খান সোহেল,  বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, সুলতান সালাউদ্দিন টুকু, মিয়া সরাফত আলী সফু , আমানউল্লাহ আমান, মামুন হাসান, হাজি আবদুর রহমান, মোস্তফা জগলুলসহ প্রমুখ।

মামলায় খালেদা জিয়াসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। মামলায় একমাত্র আমানউল্লাহ আমান জামিনে আছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ৬ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হুকুমে দারুস সালাম থানাধীন এলাকায় জ্বালাও-পোড়াও ও গাড়ি ভাঙচুর করে অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় ওই বছরের ৩ ফেব্রুয়ারি ওই থানার এসআই টিটু সরদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে  মামলাটি দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..