× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদারও সাজা হওয়ার আশঙ্কা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আশঙ্কা প্রকাশ করেছেন,  অর্থ পাচার মামলায় তারেক রহমানের ‘সাজা হওয়ার ধারাবাহিকতায়’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় খালেদারও ‘সাজা হতে পারে’।

খালেদা-তারেককে সাজা দিয়ে সমস্যার সমাধান হবে না মন্তব্য করে সরকারকে ‘গণতন্ত্রের পথে’ ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে এর আয়োজন করা হয়।

গয়েশ্বর রায় বলেন, ‘মিথ্যা মামলা’য় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। একইভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়া হতে পারে। তিনি ও আরো নেতা এই কাতারে আছেন। নেতাদের সাজা দেওয়ার এই সংখ্যা কত হবে জানি না। তবে প্রাক্তন সংসদ সদস্য, বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দুই হাজারের মতো হবে। তাদের সাজা দিয়ে হলেও জনগণের ভোট জনগণকে দিতে দিন। আপনাদের (আওয়ামী লীগ নেতাদের) জামানত থাকবে না।’

খালেদা-তারেককে সাজা দিয়ে সরকার নিস্তার পাবে না মন্তব্য করে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতা হারালে আপনিও ৩০২ ধারার মামলার আসামি হতে পারেন। সুতরাং গণতন্ত্রের পথে আসুন। আপনিও বাঁচেন, দেশকেও বাঁচান।’

সরকার ধ্বংসের খেলায় মেতেছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার যে খেলায় মেতেছে, সে খেলা খুব ভালো নয়। কেউ যদি মনে করে কিছু লোককে জেলে দিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে, এটা ভুল। কিছু লোককে জেলে দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না।’

জঙ্গিবাদের উত্থান হলে কোনো সরকারই টেকসই হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘উগ্রবাদ- জঙ্গিবাদ শুধু সরকার বা বিএনপির সমস্যা নয়; এটা গোটা রাষ্ট্র তথা সমাজের জন্য হুমকি। এ জন্যই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।’ দলীয় নেতা-কর্মীদের ঘরে বসে না থেকে রাস্তায় নেমে প্রতিবাদ করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নীতিনির্ধারক।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কৃষক দলের সহসভাপতি এম এ তাহের, নাজিম উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..