× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

কূটনৈতিক প্রতিবেদক

অভিবাসন আইন কঠোর করতে একমত হয়েছে ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
eu

আশ্রয় ও অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের কীভাবে সামলানো হবে, সে বিষয়ক আইনে সংস্কার আনতে মতৈক্যে পৌঁছেছে ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেন, ‘অভিবাসন ইউরোপের অভিন্ন এক চ্যালেঞ্জ। আজকের সিদ্ধান্ত আমাদের সবাইকে এক হয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার সুযোগ করে দেবে।’

ইইউর বর্তমান প্রেসিডেন্ট হিসেবে স্পেন আইন সংস্কারের দীর্ঘ এ আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছে। গতকাল বুধবার দেশটি বলেছে, আশ্রয় ও অভিবাসনবিষয়ক ইইউর নতুন চুক্তির পাঁচটি নথির বিষয়ে জোটের সদস্যদেশগুলোর রাজনৈতিক মতৈক্য হয়েছে। ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্গারিতিস স্কিনাস বলেন, ‘এখানে আসতে বহু পথ পাড়ি দিতে হয়েছে। তবে আমরা পেরেছি। অভিবাসন নিয়ে অবশেষে কিছু একটা করছে ইউরোপ।’

আজ বুধবার জোটভুক্ত দেশ ও ইউরোপিয়ান পার্লামেন্টের আইনপ্রণেতারা এ ঐকমত্যে পৌঁছান। এই সংস্কারে ইইউর অভিবাসন-সংক্রান্ত আইন আরও কঠোর হবে। এতে অবৈধভাবে আসা ব্যক্তিদের আশ্রয় দেওয়া হবে কি না, সে বিষয়ে যাচাই-বাছাই দ্রুত করা, সীমান্তে আটক কেন্দ্র তৈরি এবং আশ্রয়ের আবেদন নাকচ হওয়া ব্যক্তিদের দ্রুত নিজের দেশে ফেরত পাঠানোর মতো বিষয় রয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের ঢলের মুখে থাকা ইউরোপের দক্ষিণাঞ্চলের দেশগুলোর ওপর এই চাপ কমানোর একটি সমন্বিত কর্মপদ্ধতিও নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..