× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

পিঁ আই ডি

অভিজ্ঞতাভিত্তিক শিখনের মাধ্যমে দক্ষ ও যোগ্য হয়ে উঠবে শিক্ষার্থীরা -শিক্ষামন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
দক্ষ ও যোগ্য হয়ে উঠবে শিক্ষার্থীরা

আগামী বছর প্রাথমিকে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি এবং মাধ্যমিকে অষ্টম ও নবম শ্রেণি আর তার পরের বছর ২০২৫ সালে প্রাথমিকে চতুর্থ ও পঞ্চম আর মাধ্যমিকে দশম শ্রেণি পর্যন্ত অর্থাৎ ২০২৫ সালে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত আর ২০২৭ সাল নাগাদ দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হবে। এই নতুন শিক্ষাক্রমে মুখস্তনির্ভর নয় অভিজ্ঞতাভিত্তিক শিখবে। শেখাটা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষককের ভূমিকাতেও আসছে পরিবর্তন। শিখন হবে সক্রিয়। আমাদের শিক্ষার্থীরা অভিজ্ঞতাভিত্তিক শিখনের মাধ্যমে দক্ষ ও যোগ্য হয়ে উঠবে শিক্ষার্থীরা। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে উত্তরা ইউনিভার্সিটির সমাবর্তনে সভাপতির বক্তব্যে এ কথা জানান তিনি।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ বদরুল ইমাম ও উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখা।

ঘাটতি সফট স্কিলস-এ, ক্রিটিক্যাল থিকিং স্কিল, কোলাবরেশন স্কিল এগুলো আমাদের শিক্ষার্থীদের শেখানো হয় না। আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে বলেছি যে যে বিষয় পড়ুক, তার ভাষার দক্ষতা থাকতে হবে, আইসিটির দক্ষতা থাকতে হবে, অন্ট্রোপ্রেনারশিপ জানতে হবে। সবাই চাকরি করবে তাও নয়, আবার সবাই উদ্যোক্তা হবেন তাও নয়। কিন্তু দক্ষতা থাকতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা একটি কথা বার বার শুনতে পাই। চাকরি প্রত্যাশী আর চাকরিদাতাদের মধ্যে বিস্তর ফারাক। চাকরি প্রার্থীরা বলেন, তারা চাকরি পাচ্ছেন না আবার চাকরি দাতারা বলেন, তারা যোগ্য লোক পাচ্ছেন না। আমাদের একজন গ্রাজুয়েট চাকরি পাচ্ছেন না, অথচ পাশের দেশের একজন শিক্ষার্থী একটি সার্টিফিকেট কোর্স করে চাকরি পাচ্ছেন। কেন পাচ্ছেন কোথায় আমাদের ঘাটতি?

শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শুধু জ্ঞানভিত্তিক শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক ও প্রায়োগিক শিক্ষায় গুরুত্বারোপ করছে। আর সেই লক্ষ্যে নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হয়েছে। এ বছর প্রাথমিকে প্রথম শ্রেণি, মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শেণিতে এই শিক্ষাক্রম চালু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..