× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

পিআইডি

 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল অভিযান পরিচালিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল অভিযান পরিচালিত

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে গতকাল ঢাকায় সাভারের আশুলিয়া ও গোরাট এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে অবৈধভাবে স্থাপিত গ্যাস সংযোগ উচ্ছেদ হয়।

অভিযানে ৩ কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদ, ৭০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করাসহ ৬০০ মিটার অবৈধ পাইপ অপসারণ করা হয়েছে। এ পদক্ষেপের ফলে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্নকৃত গ্যাসের লোড দাঁড়ায় ঘন্টা প্রতি ১৪ হাজার ৭০০ ঘনফুট।

এ অভিযানের ফলে মাসিক গ্যাস সাশ্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯০২ ঘনমিটার, যার আনুমানিক আর্থিক মূল্য ১৭ লাখ ৯৮ হাজার ২৩৬ টাকা।

বৈধ গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এবং গ্যাসের অপচয় রোধে অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..