× Banner
সর্বশেষ
পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

অবসরের কথা জানালেন রোনালদো

admin
হালনাগাদ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদেই অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে বিষয়টি ক্লাবের উপর নির্ভর করছে বলে মনে করেন এই তারকা ফরোয়ার্ড। বু ধাবিতে শনিবার রাতে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে রিয়াল। একমাত্র গোলটি করে চলতি বছরে দলকে পঞ্চম শিরোপা জেতান রোনালদো।

মৌসুমের শুরুতে গুঞ্জন ছিল, রিয়ালের সঙ্গে ২০২১ সালে বর্তমান চুক্তি শেষে তা আর বাড়াবেন না আক্রমণভাগের এই খেলোয়াড়। তবে ম্যাচ শেষে ক্যারিয়ারের বাকি সময় এখানেই কাটিয়ে দেওয়ার ইচ্ছার কথা জানান রোনালদো।

“সম্ভব হলে, আমি রিয়াল মাদ্রিদে অবসর নিতে চাই। তবে এটা আমার উপর নির্ভর করে না। কারণ, আমি এই ক্লাবের বস নই।”

রোনালদোর নতুন চুক্তি নিয়ে আশাবাদী কোচ জিনেদিন জিদান।

“ক্রিস্তিয়ানো তার পুরোটা সময় এখানে থাকবে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

“সে তার ক্লাবে আছে, তার বাড়িতে আছে। সে যা করেছে কেউই তা করতে পারবে না। আশা করি, সে অবসরের আগ পর্যন্ত এভাবে খেলে যাবে।”

সম্প্রতি পঞ্চম ব্যালন ডি’অর জয়ের পর এক সাক্ষাৎকারে নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে দাবি করেন রোনালদো। এর পক্ষের যুক্তিটা আবারও তুলে ধরলেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।

“নিজের সম্পর্কে প্রতিনিয়ত আমার কথা বলার দরকার নেই- এরই মধ্যে আমি বলে দিয়েছি। আমি আত্মবিশ্বাসী। আমার সংখ্যাগুলো প্রতারণা করে না; সংখ্যাগুলোই এর পক্ষে কথা বলে।”


এ ক্যটাগরির আরো খবর..