× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

অবশেষে মাবিয়ার হাত ধরে স্বর্ণ পেল বাংলাদেশ

Biswajit Shil
হালনাগাদ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯

ভারোত্তোলনে নারীদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। ২০১৬ সালে এসএ গেমসে নারী ৬৩ কেজি শ্রেণীতে স্বর্ণপদক জয় করেন মাদারিপুরে জন্ম নেয়া এই ভারোত্তোলক।

আজ শনিবার ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে এই পদক জেতেন মাবিয়া। মাবিয়া আক্তার সীমান্তর হাত ধরে আবারো স্বর্ণ পদকের দেখা পেলো বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের প্রথম দুই দিনে চার স্বর্ণ জিতে দারুণ শুরুর আভাস দেয় বাংলাদেশি অ্যাথলেটরা। তবে পরের টানা চারদিন আর স্বর্ণ পদকের তালিকায় নাম লেখাতে পারেনি লাল-সবুজরা। সব মিলিয়ে এটি বাংলাদেশের পঞ্চম স্বর্ণ পদক।

সপ্তম দিনে এসে দেশের হয়ে পঞ্চম স্বর্ণ পদক জিতে নেন মাবিয়া আক্তার সীমান্ত।   কমনওয়েলথ ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে নারী ৬৩ কেজি শ্রেণীতে তিনি একটি স্বর্ণ জেতেন তরুণ বিভাগে এবং দুইটি রুপা জয় করেন জ্যেষ্ঠ ও কনিষ্ঠ বিভাগে।

এসএ গেমসে এখন পর্যন্ত ৫টি সোনা জয়ের পাশাপাশি ১৮টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ। এ পর্যন্ত বাংলাদেশের পদকসংখ্যা ৭৬


এ ক্যটাগরির আরো খবর..