× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

ভরা মৌসুমেও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে টানা অবরোধে পর্যটকশূন্য

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
সুন্দরবন

ভরা মৌসুমেও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে টানা অবরোধে পর্যটকশূন্য

ভরা মৌসুমেও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে টানা অবরোধে পর্যটকশূন্য। বিএনপি-জামায়াতের হরতাল, টানা অবরোধ ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ভরা মৌসুমেও প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। হাতেগোনা কয়েকজন স্থানীয় এবং আশপাশের জেলার দর্শনার্থী এলেও তা একেবারে সামান্য।
বিদেশি পর্যটকদের আগমন শূন্যের কোঠায় নেমেছে।

সুন্দরবনে ভ্রমণের লঞ্চ ও জাহাজে বুকিং দিয়েও বাতিল করে দিয়েছেন পর্যটকরা। মৌসুমের শুরুতেই এভাবে পর্যটকশূন্য হয়ে পড়ায় হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি-জামায়াতে অবরোধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সুন্দরবনের পর্যটন শিল্প। পর্যটক না থাকায় সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আলম ডেভিড বলেন, সুন্দরবনে যাওয়ার জন্য আগাম যারা বুকিং দিয়েছিলেন তারা বাতিল করেছেন। পরিবার-পরিজন নিয়ে কেউ আসতে সাহস পাচ্ছেন না। এতে ট্যুর অপারেটর ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।

করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, হরতাল- অবরোধের কারণে ভরা মৌসুমেও প্রায় পর্যটক শূণ্য হয়ে পড়েছে সুন্দরবনের করমজল।


এ ক্যটাগরির আরো খবর..