বিশেষ প্রতিবেদকঃ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বললেন, অপরাধ ছাড়া কাউকে গ্রেপ্তার করছে না পুলিশ । দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে ইসি ।
এখন নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড আছে। আজ শনিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
আজ প্রথমদিনের ব্রিফিংয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত আছেন। এর আগে তিনদিনব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সম্মেলনে তিনি ব্রিফিংয়ে নির্বাচন বিষয়ে নানা নির্দেশনা দেয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি কে এম নুরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহাদাত হোসেন চৌধুরী।