× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

অন্য মামলায় নয় কেবল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার খালেদা : স্বরাষ্ট্রমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  অন্য কোনো মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়নি কেবল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে আছেন।  বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কোনো মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।’

খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘তিনি বর্তমানে একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি ও গ্যাটকো দুর্নীতি মামলায় জামিনে রয়েছেন। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে আজকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, খালেদাকে জিয়াকে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ সংবাদ সঠিক নয়। তাঁকে কোনো মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়নি।’

খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে বলে বিএনপির নেতাদের অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া একটি বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান।

তিনি সাবেক প্রধানমন্ত্রী। তাঁর একটি সামাজিক মর্যাদা রয়েছে। তাঁর সামাজিক মর্যাদা বিবেচনা করে তাঁকে এখানে বিশেষ মর্যাদায় রাখা হয়েছে। কাশিমপুর কারগারে অনেক কয়েদি রয়েছে। তা ছাড়া কারাগারটি অনেক দূরে। যাতায়াতের পথও আরামদায়ক নয়। এ জন্য তাঁকে এখানে বিশেষ বন্দির মর্যাদায় রাখা হয়েছে। তাঁর প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা তাঁকে দেওয়া হচ্ছে।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

রায় ঘোষণার পর পরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..