× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

অনেক গুন কমলা রঙের খাবারে

admin
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: কমলা রঙের সব্জীতে প্রচুর পুষ্টি রয়েছে। পুষ্টিবিদরা বলেন, প্রতিদিন অন্তত কিছু না কিছু কমলা রঙের সবজি খাওয়া প্রয়োজন। এটি স্তন ক্যানসার প্রতিরোধ করে, চোখ ভালো রাখে। এ ছাড়া এ ধরনের খাবারের রয়েছে আরো অনেক গুণ। মিষ্টি কুমড়া, গাজর, মিষ্টি আলু ইত্যাদিকে সাধারণত হলুদ সবজি হিসেবে ধরা হয়, কমলা রঙের কাছাকাছি আর কি। জীবনধারা বিষয়ক পত্রিকা রিডার্স ডাইজেস্ট জানিয়েছে কমলা রঙের সবজি প্রতিদিন কেন খাওয়া প্রয়োজন সে কথা।

স্তন ক্যানসার প্রতিরোধ করে

ভিটামিন এ থেকে রেটিনোয়িক এসিড পাওয়া যায়। আর কমলা রঙের খাবারে ভিটামিন এ থাকে। যেমন : গাজর ও মিষ্টি আলু।    এই রেটিনোয়িক এসিড খুব প্রাথমিক অবস্থায় স্তন ক্যানসারের সাথে লড়াই করতে সাহায্য করে। ফিলাডেলফিয়ার ফক্স চেজ ক্যানসার সেন্টারের এক গবেষণায় এমনটাই বলা হয়।

হৃদপিণ্ডের  জন্য

গাজরের মধ্যে রয়েছে বেটা ক্যারোটিন। গবেষণায় বলা হয়, বেটা ক্যারোটিন হৃদরোগের ঝুঁকি কমায়। একটি কাঁচা গাজর সালাদ করে খেলে ভালোভাবেই বেটা কেরোটিন পাওয়া যায়।

বেটা কেরোটিন বাড়ায়

বেটা ক্যারোটিন এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট। নিয়মিত বেটা ক্যারোটিন জাতীয় খাবার গ্রহণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দৃষ্টি শক্তি ভালো রাখে। গাজর, মিষ্টি আলু ইত্যাদির মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ বেটা ক্যারোটিন।

চোখ ভালো রাখে

মিষ্টি কুমড়া, গাজরের মধ্যে লুটেইন এবং জিক্সাথিন পিগমেন্ট রয়েছে। গবেষণায় বলা হয়, যারা গাজর ও কুমড়া বেশি খায় তাদের চোখের দৃষ্টি শক্তি ভালো থাকে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কমলা রঙের সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি রক্ত কণিকা বাড়ায়, প্রোটিনের বিপাক ভালো করে। এটি রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে।


এ ক্যটাগরির আরো খবর..