× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

অনিয়ম ও স্বজনপ্রীতির কারণেই ডুবছে ব্যাংকিংখাত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

ঋণ বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির কারণেই ব্যাংকিংখাত ডুবছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ব্যাংক কর্মকতাদের মধ্যে একটি প্রচলিত নিয়ম হয়েছে, যাদের আছে তাদের ঋণ দাও, যাদের নেই তাদের দেওয়ার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ব্যাকিংখাতে সুশাসন প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সালেহ উদ্দিন আহমেদ এ কথা বলেন।

সাবেক এ গর্ভনর বলেন, প্রকৃত ঋণ গ্রহীতাদের সাতঘাট দেখানো হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যথাযথভাবে দায়িত্ব পালন করেনা। সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় এমন হচ্ছে।

সুজন’র (সুশাসনের জন্য নাগরিক) সভাপতি হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জা আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরীসহ আরো অনেকে।

গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুজন।


এ ক্যটাগরির আরো খবর..