× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার বিধি চুড়ান্ত করেছে নির্বাচন কমিশন

admin
হালনাগাদ: রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার বিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা।

শনিবার নির্বাচন কমিশনের ৩৮তম সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ।

তিনি আরও বলেন, আশা করি তফসিল এই সপ্তাহেই হবে। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনেরও প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, সভায় অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধিমালা অনুমোদন হয়েছে। এক্ষেত্রে প্রার্থী নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করে ডাউনলোড করে স্বাক্ষর করবেন। এরপর তা পিডিএফ আকারে আপলোড করে সাবমিট করবেন। এক্ষেত্রে মোবাইলে মেসেজ বা ই-মেইল ঠিকানায় রিসিভ কপি পাঠানো হবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিষয়ে হেলালুদ্দীন আহমেদ বলেন, আজকের বৈঠকটি রোববার (৪ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত মূলতবি ঘোষণা করা হয়েছে। সেখানে ইভিএম ব্যবহারের বিধিমারা চূড়ান্ত করা হবে।

বিএনপির ৭ ধারা নিয়ে কোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন, আদালত একটি নির্দেশনা দিয়েছেন। আমরা সেটি কমিশনের কাছে তুলবো। সেখানেই পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তফসিল পেছানোর দাবি জানিয়ে ঐক্যফ্রন্টের চিঠির বিষয়ে তিনি বলেন, আমরা এখনও তাদের চিঠি হাতে পাইনি। তাদের দাবির বিষয়ে আগামীকালের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

নির্বাচনের প্রস্তুতি বিষয়ে ইসি সচিব বলেন, ইতোমধ্যে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। ৭৫টি দাবি আপত্তি নিষ্পত্তি করা হয়েছে। মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক করেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..