× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া 

অনলাইন এলডি ট্যাক্স সিস্টেম দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন আনবে -ভূমি সচিব

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
অনলাইন এলডি ট্যাক্স সিস্টেম

ভূমি অফিসে উপস্থিত হয়ে কর প্রদান না করতে হলে মানুষের এ সম্পর্কিত যাতায়াত কমে যাবে, ফলে জাতীয়ভাবে বিশাল কর্মঘন্টা রক্ষা পাবে; এতে দেশের সামগ্রিক জিডিপিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং অর্থনীতিতে গুণগত পরিবর্তন আনবে। বলেছেন ভূমি সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী।

আজ সোমবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে ভূমি সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী এ কথা বলেন। কর্মশালায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী পাটোয়ারী।

মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী বলেন, অনলাইন এলডি ট্যাক্স (ভূমি উন্নয়ন কর) সিস্টেমের মাধ্যমে নাগরিকগণ যেকোনো স্থান থেকেই স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে মোবাইল বা অনলাইন ব্যাংকিং বা অন্য যে কোনো ইলেক্ট্রনিক পদ্ধতিতে ভূমি উন্নয়ন করের অর্থ জমা প্রদান করতে পারবেন। এজন্য ভূমি কর প্রদানের জন্য মানুষের যাতায়াত কমে যাবে।

মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী আরও বলেন, সততা মানব আচরণের সহজাত একটি বিষয় হওয়া উচিত – একে আলাদা ভাবে দেখার কিছু নেই। তেমনি দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব ভূমি সেবা প্রদানও গণকর্মচারি হিসেবে আমাদের সহজাত দায়িত্ব। মাননীয় ভূমিমন্ত্রীর নেতৃত্বে আমরা এ আদর্শ ধারণ করেই কাজ করে যাচ্ছি।

মোঃ ইয়াকুব আলী পাটোয়ারী এ সময় জানান, এ বছরের ডিসেম্বর মাসের ১০ তারিখের মধ্যেই অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেমের উপর মাঠ পর্যায়ের প্রশিক্ষণ শেষ হয়ে যাবে। মাঠ পর্যায়ের পুনর্নিবেশ অনুযায়ী পরীক্ষা ও পুনঃমূল্যায়ন করে আগামী বছরের মার্চ মাস নাগাদ দেশব্যাপী পুরোদমে এ সিস্টেম চালু হয়ে যাবে।

ভূমি সংস্কার বোর্ডের সদস্য বেগম যাহিদা খানম ও মোঃ জয়নাল আবেদীন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মাসুদ করিম, মোঃ ইসমাইল হোসেন এনডিসি, প্রদীপ কুমার দাস, মুহাম্মদ সালেহউদ্দীন, তপন কুমার কর্মকার সহ ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় উপস্থিত কর্মকর্তাগণ প্রয়োজনীয় পরামর্শ ও মতামত দেন যা থেকে বেশ কিছু সুপারিশমালা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যারের পাইলটিং এর জন্য প্রথম পর্যায়ে ০৮টি জেলার ০৯টি উপজেলাধীন ০৯টি পৌর/ইউনিয়ন ভূমি অফিসের অন্তর্গত নির্বাচিত ১৯টি মৌজায় এ পর্যন্ত ৬২ হাজার ১০৫টি হোল্ডিং আপডেট করা হয়েছে। সারা দেশে হোল্ডিং সংখ্যা মোট প্রায় সাড়ে ৩ কোটি।


এ ক্যটাগরির আরো খবর..