× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ডাসার প্রতিনিধি

অধ্যক্ষের পদোন্নতিতে ডাসার প্রেসক্লাবের পক্ষ থেকে  শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০২২
অধ্যক্ষের পদোন্নতিতে ডাসার প্রেসক্লাবের পক্ষ থেকে  শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময়

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় একমাত্র সরকারি কলেজ সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ।উক্ত বিদ্যাপীঠ জাতীয়করণের পূর্ব থেকেই অধ্যক্ষ হিসেবে কর্তব্য পালন করে আসছেন জাকিয়া সুলতানা।কলেজটি জাতীয়করণ করার পর তিনিই ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে অব্যাহত ছিলেন।অবশেষে তাঁকে গত ১৫ জুন সরকারি ভাবে পদোন্নতি দিয়ে করা হয়েছে কলেজের পূর্ণাঙ্গ অধ্যক্ষ।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ডাসার প্রেসক্লাবের পক্ষ থেকে তার পদোন্নতি প্রাপ্তিতে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।
কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিফতাহুল জান্নাত মুমু বলেছে, আমাদের কলেজের অধ্যক্ষ ম্যাম দীর্ঘদিন ধরে এই স্কুলের দায়িত্ব পালন করে আসছেন।তাঁর নেতৃত্বে কলেজের পড়ালেখার মান ও ফলাফল প্রশংসনীয়।অত্যন্ত সততার সাথে কলেজের বিভিন্ন বিষয় দেখাশোনা করেন।
অধ্যক্ষ জাকিয়া সুলতানা দি নিউজ কে বলেন, মহান রাব্বুল আলামীনের ইচ্ছায় আমার পদোন্নতি ঘটেছে এবং আমি পূর্নাঙ্গ দায়িত্ব পেয়েছি। দীর্ঘদিন দেশের অনেক শিক্ষার্থীদের শিক্ষা দান করেছি।আমার পক্ষ থেকে ছাত্রদের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি সবসময়।আশা করি ভবিষ্যতেও কাজের ধারা অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..