× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অধিদপ্তরের সাথে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই” -স্বাস্থ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

“স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে মন্ত্রণালয় প্রশাসনিকভাবে কাজের ব্যাখ্যা চাইতেই পারে, এটি সরকারি কাজের একটি অংশ। জেকেজি ও রিজেন্ট হাসপাতালের অনৈতিক কর্মকান্ড কতটুকু হয়েছে তা সরকার খতিয়ে দেখছে। দোষী সাব্যস্ত হলে তাদের কঠোর বিচার করতে হবে এবং তাদেরকে প্রশ্রয়দানকারীদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।” বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।

আজ দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে মিডিয়া কর্মীদের সাথে ব্রিফিং-এ এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অধিদপ্তরের কোনো সমস্যা চলছে কি-না এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অধিদপ্তরের সাথে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই। দুটিই সরকারের অঙ্গ প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠানই বর্তমানে কোভিড-১৯ এর দুর্যোগ মোকাবেলায় দিন-রাত কাজ করে যাচ্ছে। জেকেজি ও রিজেন্ট হাসপাতালের সাম্প্রতিক কর্মকান্ডের ব্যাপারে ব্যাখ্যা দিতে মন্ত্রণালয় থেকে অধিদপ্তরকে চিঠি দেয়া হয়েছে। এটি সরকারের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের একটি অংশ মাত্র। এটি মন্ত্রণালয় ও অধিদপ্তরের সমস্যার কোনো ব্যাপার নয়।”

উল্লেখ্য, মিডিয়া কর্মীদের সাথে কথোপকথন শেষে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূরের সাথে আলাদা বৈঠক করেন। মন্ত্রী বৈঠকে সচিবদের দেশের সকল ক্লিনিক ও হাসপাতালে সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে কি-না সে ব্যাপারে তৎপর থাকার নির্দেশ দেন। পাশাপাশি, কোনো ক্লিনিক ও হাসপাতাল অনৈতিক কোনো কর্মকান্ড হলে তা দ্রুততার সাথে জোড়ালো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..