অধিকারের সম্পাদক আদিলুর মালয়েশিয়ায় আটক

বিশেষ প্রতিবেদক : মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খানকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরেআদিলুরকে আটক করা হয়।

আদিলুর রহমান খানকে বর্তমানে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাঁকে ছেড়ে দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় কয়েকটি মানবাধিকার সংগঠন।

ফ্রি মালয়েশিয়া টুডে নামে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অধিকারের সম্পাদক আদিলুরকে বিমানবন্দর ইমিগ্রেশন কর্মকর্তারা ভোররাত ৪টার দিকে আটক করেন।মৃত্যুদণ্ড বিলোপ নিয়ে একটি সেমিনারে অংশ নিতে মালয়েশিয়ায় গিয়েছিলেন আদিলুর। তাঁকে আটকের নিন্দা জানিয়ে মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন সুরা রাকায়াত মালয়েশিয়ার (সুয়ারাম) নির্বাহী পরিচালক সেভান ডোরেইসামি এক বিবৃতিতে বলেন, কেন আদিলুর রহমানকে আটককরা হয়েছে, তা সকাল ১০টা পর্যন্ত জানাতে পারেননি ইমিগ্রেশন কর্মকর্তারা।

সুয়ারাম আদিলুরকে ছেড়ে দিতে মালয়েশিয়াসরকারের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এই মানবাধিকারকর্মীকে হয়রানি নাকরারও আহ্বান জানানো হয়েছে।বিদেশি কোনো মানবাধিকারকর্মীর বিরুদ্ধে মালয়েশিয়া পুলিশের এমন আচরণ নতুন নয়। গত মাসে সিঙ্গাপুরের মানবাধিকারকর্মী হ্যান হুই হুইকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। এ ছাড়া রাজনৈতিক কর্মী জোশুয়া অং ও ইন্দোনেশিয়ার মানবাধিকারকর্মী মুগিয়ানতো সিপিনকেও মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।