পাটকেলঘাটায় মায়ের উপর অভিমানে কলেজ ছাত্রের আত্মহনন

শেখ মহিবুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় মায়ের উপর অভিমান করে মোস্তাফিজুর রহমান সুমন (২০) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, থানার কুমিরা গ্রামের কাঠ ব্যবসায়ী মোহাম্মাদ আলীর পুত্র মোস্তাফিজুর রহমান সুমন পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে লেখাপড়ার প্রতি অমনোযোগী হওয়ায় ঘটনার আগের রাতে মা বকাবকি করে। মায়ের বকুনিতে ক্ষোভে অভিমানে গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে কুমিরা মহিলা কলেজের সম্মুখে নিজ ঘরের আড়ার সাথে মায়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।