অতীশ দিপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, গ্রাজুয়েটদের সংবর্ধনা ও মাস্টার্স প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইসরাফিল আলম এমপি।
বিশেষ অতিথি ছিলেন, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য ও এডভাইজার অধ্যাপক ড. এম, শাহীন খান, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য ও ডিরেকটর জনাব মোহাম্মদ হেমায়েত হোসেন, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য ও এডভাইজার জনাব গোলাম সরোয়ার কবীর, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য ও ডিরেক্টর জোনায়েত আহমেদ, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য ও এডভাইজার জনাব শাহজাহান মোহাম্মদ মহিউদ্দিন।
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সেকুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করেন, নবীন শিক্ষার্থী শুভ, ১ম ব্যাচের গ্রাজুয়েট শিক্ষার্থী ও মাস্টার্স প্রোগ্রামের বিদায় শিক্ষার্থী।