× Banner
সর্বশেষ
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ডেস্ক

অতিরিক্ত সময়ে জোড়া গোলের চমকে সেমিতে রিয়াল

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
real madrid

প্রথমার্ধে পুরোটাই অপরিকল্পিত খেলা দেখে মনে হচ্ছিল ম্যাচের শেষটা বোধহয় সুখের হবে না রিয়াল মাদ্রিদের। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে শেষ হাসি হেসেছে কার্লো আনচেলত্তির দলই।

একের পর এক আক্রমণ করে সান্তিয়াগোর বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত নিজেদের করে রাখল সাদা জার্সির দলটি। এদিন কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

খেলায় আলভারো মোরাতার গোলে পিছিয়ে পড়েও রিয়ালের রদ্রিগো, বেনজেমা ও ভিনিসিউস জুনিয়রের গোলে শেষ পর্যন্ত জয়ের হাসি তাদেরই হয়। প্রথমার্ধে অগোছালো খেললেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রিয়াল। খেলার প্রথমেই গোল প্রায় খেয়ে বসেছিল অ্যাতলেতিকো। ভিনিসিওসের শট শেষ মুহূর্তে দারুণভাবে ঠেকিয়ে দিয়ে দলকে গোলের হাত বাঁচান ডিফেন্ডার রেইনিলদো। এরপর প্রথমার্ধে দু’দল বিশেষ করে রিয়াল মাদ্রিদ রীতিমত অগোছালো খেলা খেলে অনেকগুলো সুযোগ নষ্ট করে।

প্রথমার্ধের ভুলগুলো শোধরে দ্বিতীয়ার্ধে রীতিমত আগ্রাসী হয়ে খেলে রিয়াল। তবে গুছিয়ে খেলেও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে বেনজেমারা খেলায় রিয়ালের প্রথম গোল আসে ৬৯তম মিনিটে রদ্রিগোর পা থেকে। মদ্রিচের পাস থেকে দু’জনকে কাটিয়ে ডিবক্সে ঢুকে দৃষ্টিনন্দন গোল করেন তিনি।

অতিরিক্ত সময়ে লালকার্ড দেখে অ্যাতলেতিকোর স্তেফান সাভিচ। ফলে ১০ জনের দলে পরিণত হওয়া দলটি রক্ষণাত্মক খেলতে থাকে। এর পাঁচ মিনিট পরেই বেনজেমার গোলে ব্যবধান ডাবল করে রিয়াল। যোগ করা সময়ের প্রথম মিনিটে দানি সেবাইয়োসের পাস থেকে অ্যাতলেতিকোর ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে নিচু শটে গোল করে জয় নিশ্চিত করেন ভিনিসিউস।

রিয়াল মাদ্রিদ ছাড়াও সেমিফাইনালে ওঠা অন্য তিন দল হলো, বার্সেলোনা, অ্যাতলেতিক বিলবাও ও ওসাসুনা। আগামী ৩০ জানুয়ারি ড্র অনুষ্ঠিত হবে। সেই ড্রয়েই নির্ধারিত হবে ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হবে।


এ ক্যটাগরির আরো খবর..