× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

অজ্ঞান পার্টির কবলে ৩ যাত্রী চিকিৎসাধিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

বেনাপোল প্রতিনিধিঃঢাকা থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্য ঢাকা বেনাপোল ঈগল পরিবহনের গাড়িতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিন যাত্রী সর্বোস্ব হারিয়ে চিকিৎসাধিন আছে বেনাপোলের একটি ক্লিনিকে।
সোমবার গভীর রাতে আরিচা ফেরিতে যাত্রী ছদ্মবেশে থাকা দুই অজ্ঞানপাটির খপ্পরে পড়ে আখের রস খেয়ে এরা অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ যাত্রীরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার বাচিয়া গ্রামের সুরেন পোদ্দারের ছেলে স্বপন (৪০), সুভাসের স্ত্রী কাজল রানী (৩৫) ও সুভাস (৫০)।

অসুস্থ যাত্রীদের সঙ্গে থাকা আত্মীয় সপ্না বলেন, চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশে সোমবার রাতে ঢাকা থেকে ঈগল পরিবহনে করে রওনা হই। ফেরি ঘাটে পৌঁছার পর পাশের সিটের দুই যাত্রী আমাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।

একপর্যায়ে ওই যাত্রীর অনুরোধে স্বপন, কাজল ও সুভাস গাড়ি থেকে নেমে আখের রস পান করেন। এরপর বাসে ওঠে ঘুমিয়ে পড়েন। গাড়িটি বেনাপোলে পৌঁছানোর পর তারা ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করা হয়।

এর আগে গাড়ি থেকে অসুস্থ তিনজনের কাছ থেকে টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে পালিয়ে যায় অজ্ঞান পাটির ওই সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..