আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সঠিক নিয়মে হাত ধোয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার ও শামসুল হক খোকন এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের সাবান ও পরিষ্কার পানি ব্যবহার করে হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। একই সঙ্গে খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধোয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আয়োজকেরা বলেন, নিয়ম মেনে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে জীবাণুর সংক্রমণ এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিশেষ করে শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস তৈরি এবং হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।