× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান
/ হ্নদক্রিয়া বন্ধ হয়ে এক জেলের মৃত্যু
পশ্চিম সুন্দরবনে মাছ আহরণে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে ছাত্তার গাজী (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সুন্দরবনের কুকুমারী এলাকায় সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত বক্স গাজীর ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন। জানা যায়, ১১ নভেম্বর বনবিভাগের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে ছাত্তার গাজী, খানজাহান আলী সরদার ও মারুফ বিল্লাহ মাছ ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে সাত্তার গাজী মৃত্যুবরণ করেন। পরে অন্য জেলেদের সহযোগিতায় তার লাশ সোমবার রাত ৯টার দিকে হরিনগর এলাকায় নেওয়া হয়। সেখান থেকে তার পরিবার লাশ নিয়ে বাড়িতে পৌঁছায়। মঙ্গলবার সকাল ১০ টায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। অপর দুই জেলে খানজাহান আলী সরদার ও মারুফ বিল্লাহ জানান, চরপাটা দেওয়ার সময় ছাত্তার বলেন তার বুক ব্যথা করছে, তখন তাকে নৌকায় গিয়ে বসতে বলা হয়। নৌকায় যেতে গিয়ে সে জোরে চিৎকার করে পড়ে যায়। আমরা চরপাটা রেখে দৌড়ে গিয়ে তাকে তুলি কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুর ইসলাম জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ছবি- সুন্দরবনে হ্নদক্রিয়া বন্ধ হয়ে মৃত আরো পড়ুন..