মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

মাদকাসক্তির মতো সামাজিক সমস্যা থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই সরকার শিক্ষার্থীদের পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করছে।

শুক্রবার (৩০ অক্টোবর) চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এবার প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে ভবিষ্যতে পেশাদার ক্রীড়াবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগও তৈরি হবে।

তিনি আরও বলেন, চলতি বছরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। নতুন পাঠ্যক্রমে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘আমার কারিগরি শিক্ষা’, ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও জীবনদক্ষতা বাড়াতে আগামীতে সাঁতার প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। এর মাধ্যমে শিশু-কিশোরদের সাঁতার শেখার প্রতি আগ্রহী করে তোলা হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি।

এ ছাড়া উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কচুয়া সার্কেলের পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম এবং উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।