REO – রিসার্চ এন্ড এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত একটি মানবাধিকার সংগঠন । REO ২৫।১২।২০১৬ একি দিনে দিনাজপুর, গোবিন্দগঞ্জ, যশোর, নীলফামারী, বগড়া এবং নাসিরনগরের লোকদের ওপর নির্যাতন, হামলা, সম্পদ লুট, বাড়িঘরে আগুন দেওয়া ঘটনা সরজমিনে ঘুরে দেখে এবং লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী সহ কম্বল বিতড়ণ করেন। দিনাজপুরের REOর টিমের সাথে একটি মেডিক্যালটিম গরীব লোকদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
REO দিনাজপুরঃ REOর চেয়ারম্যান অধ্যাপক চন্দন সরকারের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ঠ একটি টিম দিনাজপুরের হরিজন পল্লীতে চিকিৎসা সেবা সহ আক্রান্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতড়ণ করেন। ওসি সাহেবের সাথে দেখা করেন। সদস্য বৃন্দের উপস্থিত ছিলেন REOর, অর্থ সম্পাদক বিজয় প্রভু, প্রচার সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলা্ম, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, আইন বিষয়ক সম্পাদিকা এ্যাডভোকেট নিলিমা চক্রবর্তী এবং ডাঃ এস কে সরকার। দিনাজপুরে ১০০র বেশী কম্বল, মোবাইল মেডিক্যাল ক্লিনিক, ওষুধ এবং বিভিন্ন কাপড়, জামা বিতড়ণ করেন।
দিনাজপুরের অনেকের মাঝে উপস্থিত ছিলেন UNO শীলাব্রত রায়, ওসি হাবিবুর রহমান, মেয়র সহ অনান্য গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। REOর কম্বল বিতড়নের পাশাপাশি বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। REOর কেন্দ্রিয় কমিটির সাথে – দিনাজপুরের সভাপতি উত্তম রায়ের সাথে হরিজন প্ললীতে প্রত্যেক টি বাড়ি ঘুরে দেখেন এবং তাদের বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতড়ণ করেন।
REO বগুড়া এবং গোবিন্দগঞ্জঃ বিকাশ স্বর্ণকারের নেতৃত্বে বিভিন্ন লোকজনের মাঝে শীত বস্ত্র বিতড়ন করেন, আমাদের REO বগুড়া শাখার সভাপতি বিকাশ স্বর্ণকার তিনি ১০০ জনের অধিক ছিন্নমুল মানুষের মাঝে শীতের কাপড় বিতড়ন করেন।
আমাদের বগুড়ার এবং গোবন্দগঞ্জের সভাপতি এবং ঢাকার রেও মিডিয়া হেড সজল গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতড়ন করেছে । সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মেয়র ও অনান্য নেতৃবৃন্দ সহ জেলার গণ্যমান্য ব্যাক্তিত্ব।
REO নীলফামারীঃ নির্মেলেন্দু রায়ের নেতৃত্বে লীলফামারীতে বিভিন্ন ছিন্নমুল মানুষের মাঝে শীত বস্ত্র বিতড়ণ করেন আমদের REOর সভাপতি শিক্ষক বাবু নির্মেলেন্দু রায়। তিনি মানুষের মাঝে ২০০র অধিক কম্বল বিতড়ণ করেন। তার মাঝে উপস্থিত ছিলেন REOর অর্গানাইজেশন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ সহ সমাজের গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
REO যশোরঃ দেবদত্ত এবং তরিকুল ইসলামের নেতৃত্বে যশোর জেলায় বিভিন্ন ছিন্নমুল মানুষের মাঝে শীত বস্ত্র বিতড়ন করেন। শীত বস্ত্র বিতড়নে সময় সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান জনাব সহ সমাজের গণ্যমান্য ব্যাক্তিত্ব। সভাপ্রতি দেবদত্ত ১০০ অধিক ছিন্নমুল মানুষের মাঝে শীতের পোষাক দান করেন।
REO নাসির নগরঃ REOর এনামুল ও সাধনের নেতৃত্বে নাসিরনগরে বাড়ীঘর পুড়িয়ে দেওয়া ছিন্নমুল মানুষের মাঝে শীত বস্ত্র বিতড়ণ করেন। বিতড়নের সময় উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান অঞ্জন বাবু, অমুল্য রায়, বিশ্বদেব সহ নাসির নগরের বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।
আমাদের এই শীতবস্ত্র প্রদান এবং বিভিন্ন কাজ কর্মের জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন United Hindu Society, USA-Inc, Bangladesh Minority Rights Alliance- Canada, Bangladesh Minority Watch. আমরা কতৃজ্ঞতা প্রকাশ করছি বাবু সন্তোষ চন্দ্র নাথ, REOর ভাইস চেয়ারম্যান – ঢাকা, যার সর্বান্তক সহযোগিতায় আমরা আমাদের এই ৭ জেলায় একি দিনে একি শীতবস্ত্র বিতড়ণ অনুষ্টানটি সফল করা সম্ভব হয়েছে।আমরা তরুন কান্তি চোধুরী, অরুণ দত্ত, ইরা দত্ত, শুভ রায়, ভবানী ক্যাশপ, আমিনুল হক, সমীরণদা, তারেখ রসুল, রবীন্দ্র ঘোষ এবং শিশাংশু গুহ সহ আরও অনেকে যারা সব সময় আমাদের পাশে থেকে REOকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন ।