মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, সঙ্গে সঙ্গেই কার্যকর: স্পিকার

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, সঙ্গে সঙ্গেই কার্যকর: স্পিকার
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, সঙ্গে সঙ্গেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার পরই তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এ তথ্য জানান।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তাঁর কার্যালয়ে এসে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী চিঠিটি পাওয়ার পরই তাঁর সংসদ সদস্য পদ শূন্য হয়েছে।

স্পিকার বলেন, পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে। বৃহস্পতিবার থেকেই ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ কার্যকর হয়েছে।

পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার জানান, সংসদের প্রচলিত বিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য পদত্যাগের সময় পদত্যাগের কারণ উল্লেখ করা বাধ্যতামূলক নয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।