দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু
দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু

দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা ও প্রস্তুতি বাড়াতে চট্টগ্রামে বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু হয়েছে।

আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এ মহড়া চলবে। এতে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান পরিচালনা এবং চিকিৎসাসেবা-সংক্রান্ত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জরুরি পরিস্থিতি ও বিভিন্ন সংকট মোকাবেলায় দুই বাহিনীর প্রস্তুতি আরও জোরদার করাই এ মহড়ার অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি যৌথভাবে পরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়নের কৌশলগত সক্ষমতা বাড়ানোর বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

মহড়ায় অংশ নেওয়া সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময় করবেন। একই সঙ্গে বাস্তব পরিস্থিতির আদলে সাজানো বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন তাঁরা।

যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, এ প্রশিক্ষণের মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন রক্ষায় দুই বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়বে।

এ মহড়াকে আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও গভীর হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।