বিশ্বের অন্যতম উৎপাদন হাব হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

বিশ্বের অন্যতম উৎপাদন হাব হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
বিশ্বের অন্যতম উৎপাদন হাব হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্রধান শিল্প উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে আসন্ন কমনওয়েলথ সম্মেলনকে কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘কমনওয়েলথ বিজনেসউইমেনস নেটওয়ার্ক’-এর নির্বাহী পরিচালক আরিফ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা জানান।

বৈঠকে আগামী নভেম্বরে অ্যান্টিগুয়া ও বার্বুডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম) ঘিরে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার কৌশল নিয়ে আলোচনা হয়। সম্মেলনে নতুন বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য বিনিয়োগ গন্তব্য হিসেবে উপস্থাপনের বিষয়টি গুরুত্ব পায়।

আলোচনায় বাংলাদেশের নীতিগত ধারাবাহিকতা ও স্থিতিশীলতার বিষয়টি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববাজারে বাংলাদেশকে শক্তিশালী উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকারও তুলে ধরা হয়।

বৈঠকে কৃষি ও গ্রামীণ উদ্যোগ সম্প্রসারণ, ব্লু-ইকোনমির টেকসই সম্ভাবনা কাজে লাগানো এবং নবায়নযোগ্য জ্বালানি ও ‘সার্কুলার ইকোনমি’ খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।

এছাড়া সিএইচওজিএমের পাশাপাশি অনুষ্ঠিতব্য ‘কমনওয়েলথ উইমেনস ফোরাম’ নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং তাদের সম্ভাবনা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন ফোরাম ব্যবহার করে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরা এবং বৈশ্বিক যোগাযোগ আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।