× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

কোটা বাতিলের কমিটির সদস্যদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নিঃ মন্ত্রিপরিষদ সচিব

admin
হালনাগাদ: সোমবার, ৭ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম আজ সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের ব্যাপারে একটি কমিটি গঠনের কথা বলেছেন। মন্ত্রিপরিষদ সচিব সেটার প্রধান হবেন, এটাও বলেছেন। তবে এখন পর্যন্ত এই কমিটির সদস্য আর কারা হবেন, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নি । এই বিষয়টি নিয়ে আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা পরে আর কিছু জানায়নি।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, তা প্রজ্ঞাপন আকারে জারির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।‘সংসদে এ ব্যাপারে কথা বলার পর মাননীয় প্রধানমন্ত্রী কিছুটা সময় দেশের বাইরে গেছেন। এ কারণে এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই বিষয়টি সুরাহা হবে এবং প্রজ্ঞাপন জারির বিষয়ে অগ্রগতি হবে।’

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির ব্যাপারে আন্দোলনকারীরা এক মাসের সময় বেঁধে দিয়েছিলেন। সেই সময় শেষ হতে যাচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি।’প্রজ্ঞাপনের ব্যাপারে যৌক্তিক কোনো অগ্রগতি আছে কি না বা কবে নাগাদ প্রজ্ঞাপন জারি হতে পারে—এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘অগ্রগতি হচ্ছে, আমরা এটা নিয়ে কাজ করছি। শিগগির প্রজ্ঞাপন হবে বলে আশা করছি।’

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশব্যাপী তুমুল আন্দোলন গড়ে তোলেন। তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল জাতীয় সংসদে বলেন, ‘খুব দুঃখ লাগে দেখলাম, হঠাৎ কোটা সংস্কার নিয়ে আন্দোলন। এ আন্দোলনটা কী? সমস্ত লেখাপড়া বন্ধ করে রাস্তায় বসে থাকা। রাস্তার চলাচল বন্ধ করা। এমনকি হাসপাতালে রোগী যেতে পারছে না। কর্মস্থলে মানুষ যেতে পারছে না। লেখাপড়া বন্ধ। পরীক্ষা বন্ধ। এটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল।’ তিনি বলেন, ‘যখন চায় না, তাহলে দরকার কী? কোটা পদ্ধতিরই দরকার নাই। যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা প্রতিবন্ধী, তাদের আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দিতে পারব।’

শেখ হাসিনা বলেন, ‘যারা এটা (আন্দোলন) করছে, তারা অনেকে আমার নাতির বয়সী। তাদের কিসে মঙ্গল হবে-না হবে, আমরা কি তা কিছুই বুঝি না? তাদের কিসে ভালো হবে, আমরা তা জানি না?’


এ ক্যটাগরির আরো খবর..