× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

ঝিনাইদহে জুয়ার আসর ভেঙ্গে দিল জেলা প্রশাসক

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৬মে’২০১৮ঃ  ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের জুয়ার আসর ভেঙ্গে দিয়েছে খোদ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে জুয়ার আসর বন্ধ করে দেয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, বেশ কয়েকদিন যাবত সাধুহাটি ইউনিয়নের বাজারে পাশে জুয়ার আসর চলছিল। এ খবর ফেসবুকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রচারিত হলে নজরে আসে জেলা প্রশাসকের। পরে শনিবার সন্ধ্যায় নিজে সেখানে গিয়ে জুয়া বন্ধ করে দেয়। এসময় জেলা প্রশাসক বলেন, মেলার নামে যারা অশ্লীল নৃত্য ও জুয়া চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসকের এ কাজে সন্তুষ্ট প্রকাশ করেছে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবী ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়ীয়া বাজারে চলছে বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর। এছাড়াও মহেশপুরেও চলছে অশ্লীল নৃত্য। মহেশপুর ও হরিণাকুন্ডুতে চলা জুয়ার আসর ও নৃত্য বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন জেলার সচেতন মহল।


এ ক্যটাগরির আরো খবর..