× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাহর ছবি পোড়ালে লাখ রুপি পুরস্কার

admin
হালনাগাদ: শনিবার, ৫ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ও পোস্টার পুড়িয়ে দিতে পারলে ১ লাখ রুপি পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করেছেন অল ইন্ডিয়া মুসলিম মহাসংঘের সভাপতি ফারহাত আলি খান। ভারতের সংবাদ সংস্থা এএনআইকে তিনি একথা জানান বলে শনিবার ইন্ডিয়া ডট কমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

ফারহাত আলি খান বলেন, স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখা মহাত্মা গান্ধির ছবি পাকিস্তানের কোথাও নেই। তাই ভারতের কোথাও জিন্নাহর ছবি রাখার কোনো বৈধ কারণ নেই। পাকিস্তানিরা ভারতীয়দের ঘৃণা করে। ভারতের মুসলিমরাও প্রতিবেশী দেশটির প্রতি একই মনোভাব পোষণ করে।

বিজেপির এমপি সতীশ গৌতম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হল থেকে জিন্নাহর ছবি সরিয়ে ফেলার জন্য বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তাদের কাছে চিঠি পাঠান। এরপর হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে যত দ্রুত সম্ভব জিন্নাহর ছবি সরানোর দাবি জানায়। একই দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরাও বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এই ইস্যুতে রাজনীতিবিদরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বক্তব্য দেয়ায় আলিগড়ে ১৪৪ ধারা জারি করে কর্তৃপক্ষ। শনিবার রাত ১২টা পর্যন্ত ইন্টারনেট সেবাও বন্ধ থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..