× Banner
সর্বশেষ
স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার আমাদের সাহসের আলোকবর্তিতা

admin
হালনাগাদ: শনিবার, ৫ মে, ২০১৮

 

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা মাষ্টার দা সূর্যসেনের সহযোদ্ধা দেশপ্রেমিক নারী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১০৭তম জন্মবার্ষিকী স্মরণে এক স্মরণ আলোচনা সভা সংগঠনের সভাপতি গত ৪ মে বিকেল পাহাড়তলীস্থ ইউরোপীয়ান ক্লাবস্থ প্রীতিলতা স্মারক ভাস্কর্য চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. গাজী সালেহ উদ্দীন। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ডাঃ জামাল উদ্দীন, সাংগাঠনিক সম্পাদক অমর দত্ত, দক্ষিণজেলা কৃষকলীগনেতা অমর দত্ত, সাংস্কৃতিক সংগঠক কানুরাম দে, সুমন চৌধুরী, রাশেদ মাহমুদ পিয়াস, রুমা বিশ্বাস, ইন্দিরা চৌধুরী, নুর নাহার বেগম, চুমকি দাশ, শাউলী সেন, ঝরনা বেগম, সাবিকুন নাহার সিদ্দিকী, রাজেশ দাশ, জলিল উল্লাহ,বিপ্লব প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রীতিলতারা আমাদের প্রেরণা আর এগিয়ে যাওয়ার সাহসী আলোকবর্তিতা। দেশমাতৃকার জন্য সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে মাষ্টার দা সূর্যসেন ও প্রীতিলতারা জীবন উৎসর্গ এদেশের স্বাধীনতার বীজ বপন করে গিয়েছিলেন।

যা পরবর্তীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা আমাদের কাঙ্খিত স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মত্যাগের ইতিহাস ও দেশপ্রেম থেকে শিক্ষা গ্রহণের আহবান জানান। সভা শেষে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের পাহাড়তলীস্থ স্মৃতি ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..