× Banner
সর্বশেষ
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল কোটালীপাড়ায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাত আটক লক্ষ্মীপুরে বাগানের নিচে গোপন বাংকার, চলত মাদকের রমরমা কারবার কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব

আইএস নরওয়ে ও চীনের দুই নাগরিককে হত্যা করেছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেট (আইএস) এবার নরওয়ে ও চীনের দুই নাগরিককে হত্যা করেছে ।

বুধবার আইএসের অনলাইনভিত্তিক ইংরেজি প্রকাশনা ‘দাবিকে’ তাদের হত্যার ঘোষণা দিয়েছে।

গত সেপ্টেম্বরে আইএস তাদের বন্দির বিষয়টি জানিয়েছিল। ওই সময় তাদের মুক্তির জন্য মুক্তিপণও দাবি করা হয়েছিল। ওই সময় চীন ও নরওয়ে জানিয়েছিল তারা আইএসকে কোনো মুক্তিপণ দেবে না।

বন্দি করার পরপরই আইএস নরওয়ে ও চীনের দুই নাগরিকের পরিচয় প্রকাশ করেছিল। নরওয়ের নাগরিকের নাম ওলে জোহান গ্রিমসগার্ড-অফস্টাড, বয়স ৪০ বছর। আর চীনা নাগরিকের নাম ফ্যান ঝিঙগুই। বয়স ৫০ বছর। তিনি চীনের বেইজিংয়ের অধিবাসী।

নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ বুধবার অসলোতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জোহান গ্রিমসগার্ডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা হত্যার নিন্দা জানাই।’ তবে তিনি জানিয়েছেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আরো খোঁজখবর নেওয়া হচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি জানিয়েছেন, এ ঘটনায় চীন ‘প্রচণ্ড মর্মাহত’। তবে এর প্রতিশোধ হিসেবে বেসামরিক লোকজনের ওপর কোনো হামলা চালাবে না চীন।

 


এ ক্যটাগরির আরো খবর..