× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ভোলায় গৃহকর্মীকে মধ্যযূগীয় কায়দায় নির্যাতন ঘটনায় মামলা দায়ের

admin
হালনাগাদ: রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

ভোলা প্রতিনিধি॥  ভোলার বোরহানউদ্দিনে সাফিয়া সাথি নামের পনের বছরের এক গৃহকর্মীকে অমানুষিক নির্যাতন করেছে গৃহকর্তী পাখি বেগম। লোহার খনতি গরম করে এবং মরিচ দিয়ে মধ্যযূগীয় কায়দায় গৃহকর্মীর লজ্জাস্থল সহ শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দিয়ে নির্যাতন চালায় গৃহকর্তী পাখি বেগম। পাথরের পুঁতা দিয়ে সাথির মাথায় আঘাত করে এবং চুল কেটে দেয় গৃহকর্তী পাখি। বিষয়টি কাউকে বললে চুরির অপবাদে পুলিশের হাতে ধরিয়ে দিবে বলেও হুমকী দেওয়া হতো গৃহকর্মী সাথিকে।

শুক্রবার (২৭ এপ্রিল) ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বালু ব্যবসায়ী রফিক হাজীর বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাথীকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। ভয়াবহ নির্যাতনের শিকার গৃহকর্মী সাথি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর থেকে বালু ব্যবসায়ী রফিক হাজী ও তার স্ত্রী গৃহকর্তী পাখি বেগম পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডের হতদরিদ্র কৃষক লাল মিয়ার ৪ মেয়েকে নিয়ে অভাব অনটনে সংসার চলছিলো। সংসারের ঘানি টানতে না পেরে লাল মিয়া তার ৩য় মেয়ে সাফিয়া সাথীকে পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বালু ব্যবসায়ী রফিক হাজীর বাসায় ১১ মাস আগে গৃহকর্মীর কাজে দেয়। তিনবেলা পেট ভরে খেতে পারবে এই আশায় পিতার ঘর ছেড়ে অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতে আসে সাথি। কিন্তু সেখানেও মেলেনি সুখ-শান্তি। কাজে যোগদানের পর থেকেই রফিক হাজীর স্ত্রী পাখি বেগম কারনে অকারনে সাথিকে মারধর করতো। বিষয়টি কাউকে বললে চুরির অপবাদ দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো সাথিকে।

পুলিশের ভয়ে গৃহকর্মী সাথি তাদের এই অমানুষিক নির্যাতন মুখ বুঝে সহ্য করেছে এবং বিষয়টি সে কাউকে বলতে সাহস পায়নি।গত শুক্রবার (২৭ এপ্রিল) গৃহকর্মী সাথি কাজ করতে একটু দেরি হওয়ায় রফিক হাজীর স্ত্রী গৃহকর্তী পাখি বেগম লোহার খনতি গরম করে সাথির লজ্জাস্থল সহ শরীরের বিভিন্ন অঙ্গপতঙ্গে মধ্যযূগীয় কায়দায় ভয়াবহ নির্যাতন চালায়। পাখি বেগম পাথরের পুতা দিয়ে সাথির মাথায় আঘাত করে এবং মাথার চুল কেটে দেয়। এসময় সাথির মাথা ফেটে গেলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে সাথিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে। বর্তমানে গৃহকর্মী সাফিয়া সাথি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর থেকে বালু ব্যবসায়ী রফিক হাজী ও তার স্ত্রী গৃহকর্তী পাখি বেগম পলাতক রয়েছে।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি )অসিম কুমার সিকদার জানান, গৃহকর্মী সাথির উপর নির্যাতনের ঘটনায় তার বাবা লাল মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য আমরা ইতিমধ্যে অভিযান চালিয়েছি। আসামী রফিক হাজী ও তার স্ত্রী পাখি বেগম এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..