× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

অগ্নিকান্ডে সব কিছু পুড়ে ছাই, অক্ষত পবিত্র কুরআন শরীফ

admin
হালনাগাদ: শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

কামরুজ্জামান শাহীন ভোলা প্রতিনিধিঃ ভোলায় মাঝরাতে ভয়াবহ অগ্নিকান্ডে সব কিছু পুড়ে ছাই হলেও অক্ষত আল্লাহ পবিত্র কুরআন শরীফ। মাঝে মাঝে অলৌকিক কিছু ঘটনা ঘটে যায়। এটা তেমনি একটি ঘটনা। শনিবার ( ২৮ এপ্রিল) রাত দেড়টার দিকে স্থানীয় কিছু লোকজন ভোলা শহরের মনিহারী পট্টির একটি দোকানের সামনের অংশ ধোঁয়া উড়তে দেখে তাৎক্ষণিক তারা সদরের ফায়ার সার্ভিসকে ফোন করেন এবং মসজিদের মাইকে আগুন নিভানোর জন্য সকলে আহ্বান জানায়। কিছুক্ষণের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে প্রায় ৪ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এর মধ্যেই আগুনের লেলিহান শিখায় শহরের প্রাণকেন্দ্র মনিহারীপট্টি, চকবাজার, খালপাড়ার সড়কের শতাধিক দোকান ভস্মিভূত হয়। এসময় আংশিক ক্ষতিগ্রস্ত হয় শতাধিক দোকানঘর।এ ঘটনায় দোকানের ভিতরের সব জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হলেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে আল্লাহর পবিত্র মহাগ্রন্থ আল কুরআন। মনিহার পট্টির অগ্নিকান্ডের লেলিহান শিখা পোড়াতে পারেনি মহাপবিত্র গ্রন্থ আল কোরআন। ভস্মীভূত ছাইয়ের স্তুপ সরানোর সময় সম্পূর্ণ অক্ষত অবস্থায় এ পবিত্র গ্রন্থটি উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তাপে কোরআন শরীফের একধারের সাদা অংশ কিছুটা কালচে দাগ হয়েছে। তবে লেখার কোনো ক্ষতি হয়নি। আল্লাহর অশেষ মেহেরবানীতে পবিত্র এ গ্রন্থটি রক্ষা পেয়েছে। কোরআন শরীফটি একনজর দেখতে ভিড় করছে স্থানীয়রা। লোকজন আলোচনায় বলেন, পবিত্র আল কোরআন আল্লাহ স্বয়ং নিরাপদে রাখেন সেটারই বাস্তব প্রমান এটা। এ অলৌকিক ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বেশ আলোচিত হয়েছে। অনেকে ছবিটিকে ফেইজবুক ফেইজে এবং ছবি তুলে সংরক্ষণ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..