× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শুধু নির্বাচন থেকে সেনাবাহিনীকে বাদ দেওয়ার উদ্দেশ্য কী: খসরু

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ দেশে সেনাবাহিনী সবকিছুতে থাকবে শুধু নির্বাচনে থাকবে না কেন? শুধু নির্বাচন থেকে সেনাবাহিনীকে বাদ দেওয়ার উদ্দেশ্য কী? সেনাবাহিনী যে চারটি নির্বাচন পরিচালনা করেছে সেগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার ভিআইপি লাউঞ্জে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এসময় আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান চৌধুরীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 তিনি বলেন, তারেক রহমানের পাসপোর্ট নিয়ে রাজনীতি করে এটাকে লেজে গোবরে করে ফেলা হয়েছে। এতে আওয়ামী লীগের নিজেদের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ পেয়েছে। পাসপোর্ট নাগরিকত্বের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নাগরিকত্ব একজন মানুষের জন্মগত অধিকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, গুরুতর অসুস্থ। খালেদা জিয়াকে জেলে রেখে আওয়ামী লীগ নির্বাচনের নীল নকশা করেছে।

তিনি বলেন, রাজনৈতিক আশ্রয়ের যে সংজ্ঞা ও নিয়মাবলি তা একটু পড়ে দেখবেন। আপনাদের পড়তে যদি অসুবিধা হয় আপনাদের পররাষ্ট্রমন্ত্রণালয়কে কাগজটি এনে পড়তে বলবেন।

খসরু বলেন, রাজনৈতিক আশ্রয় হচ্ছে স্বৈরতান্ত্রিক সরকারের অধীনে বড়বড় রাজনৈতিক নেতারা যারা নিগৃহীত হন, যাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়, তারা অন্য দেশে রানৈতিক অশ্রয় নিতে পারেন। যতোদিন রাজনৈতিক অধিকার ফিরে আসবে না, ততোদিন তিনি এভাবে থাকতে পারবেন। এর সঙ্গে নাগরিকত্ব-পাসপোর্টের কোনো সম্পর্ক নেই।

বিএনপির এই নেতা আরও বলেন, আজ কোনো কোনো মন্ত্রী বলছেন তারেক রহমানের নাগরিকত্ব নেই। নাগরিকত্ব জম্মগত অধিকার। তারেক রহমানের পরিচয়পত্র কি পাসপোর্ট নাকি? যাদের পরিচয়ের জন্য পাসপোর্টের দরকার তারাই এই কথা বলতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..