× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

সিরাজগঞ্জে বাস দূর্ঘটনায় আহত ২০, নিহত ২

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার তাবিজল (৫৫) ও রাজা (৪৫)। আহতদের মধ্যে রংপুর জেলার আলমপুর গ্রামের আবুল কালাম (৪০), কুড়িগ্রামের তছলিম (৫৫), গাইবান্ধার আসমা খাতুন (৪০), লাবণী (২৫) ও রংপুর জেলার নূর আলীর নাম জানা গেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুরগামী খালেক এন্টারপ্রাইজ নামের একটি লোকাল যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে দুই জন মারা যান।

এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিরা হাসপাতালে ভর্তি আছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ওসি শহীদ আলম বলেন, নিহতদের মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..