× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

মেহেরপুরে হরতাল প্রভাব ফেলতে পারেনি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: জামায়াতের ডাকা হরতাল মেহেরপুরে কোন প্রভাব ফেলতে পারেনি। বৃহস্পতিবার সকাল থেকে দূরপাল্লার কোন যান চলাচল না করলেও আন্তঃ জেলায় সব ধরণের যান চলাচল করেছে। শহরের অধিকাংশ দোকান-পাঠ ও অফিস-আদালত খোলা ছিল। ব্যাংক-বীমায় লেন-দেন স্বাভাবিক ছিলো। স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি স্বাভাবিক ছিল। শহরের মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণস্থান সমূহে পুলিশ মোতায়েন ছিল। জেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানা যায়নি।

এদিকে নাশকতা এড়াতে বুধবার রাতে গাংনী থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৭ বিএনপি ও এক জামায়াত কর্মী-সমর্থককে আটক করেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান- এদের মধ্যে কয়েকজন ২০১৩ সালের নাশকতা মামলার সাথে জড়িত আছে। আটক আসামীদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..