× Banner
সর্বশেষ
পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সাকার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা একাত্তরের যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন পরিবারের সদস্যরা। অনুমতি পাওয়ার পর বেলা ১২টার পর পরিবারের সদস্য ও আইনজীবীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান।

এর আগে সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে কারা কর্তৃপক্ষ তা মঞ্জুর করেন।

কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সাকা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে ১৫ জন দেখা করার সুযোগ চেয়ে একটি আবেদন করা করা। তবে শেষ পর্যন্ত কতজনকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে ওই সূত্রটি তা জানাতে পারেনি।

মুক্তিযুদ্ধের সময় অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ চার হত্যা-গণহত্যার দায়ে গতকাল বুধবার সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সাকা চৌধুরীর আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।


এ ক্যটাগরির আরো খবর..