× Banner
সর্বশেষ
রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান আজ ২৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ বৈশাখ মঙ্গলবার (২৮ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী

এমভি বিলাস নামে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

admin
হালনাগাদ: রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ মোংলার সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। মালিকপক্ষ জাহাজটি উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ভাটার সময় জাহাজটি চরে আটকে ডুবে যায়।

ডুবে যাওয়া কার্গো জাহাজের চালক মো. আমির হোসেন জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া ৬ নম্বর অ্যাংকোরেজে (নোঙর করার স্থান) থাকা একটি বিদেশি জাহাজ থেকে প্রায় ৭৭৫ টন কয়লা বোঝাই করা হয় এমভি বিলাস নামে কার্গো জাহাজটিতে। জাহাজটি শনিবার দুপুর ২টার চ্যানেলের তীরের কাছাকাছি গিয়ে অবস্থান নেয়। এরপর গভীর রাতে ভাটার সময় জাহাজটি চরে আটকে কাত হয়ে ডুবে যায়। ভাটার সময় জাহাজটির আংশিক দেখা গেলেও জোয়ারের সময় এটি পুরোপুরি তলিয়ে থাকছে। কয়লা নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশে যাওয়ার কথা ছিল।

পশুর চ্যানেলে কার্গো জাহাজডুবির ঘটনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার মো. ওয়ালিউল্লাহ বলেন, কার্গো জাহাজটি বন্দরের মূল চ্যানেলের বাইরে ডুবেছে। এতে চ্যানেল সম্পূর্ণ ঝুঁকিমুক্ত রয়েছে। ডুবন্ত জাহাজটি দ্রুত উদ্ধারের জন্য মালিকপক্ষকে আজ রোববার সকালে নোটিশ দেওয়া হয়েছে।

কার্গোডুবির ঘটনায় পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহামুদুল হাসান বলেন, সুন্দরবনের অভ্যন্তরে কয়লার জাহাজডুবির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..