× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

আজো কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

admin
হালনাগাদ: বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। বুধবার সকালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, সোনারগাঁও ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গ্রীন রোড ও পান্থপথ মোড় অবরোধ করেন।এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে তে তীব্র আকার ধারণ করেছে যানজট। সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

অন্যদিকে তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোড অবরোধ করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বসুন্ধরা আবাসিক এলাকার গেটে অবস্থান নিয়েছেন নর্থ সাউথ ইউনিভারসিটি (এনএসইউ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারসিটিঅব বাংলাদেশ (এআইইউবি) ও ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটি (আইইউবি) এর শিক্ষার্থীরা।

তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায় না হলে রাজপথ ছাড়বো না।

এর আগে গতকাল মঙ্গলবার আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন সড়ক অবরোধ করেন।


এ ক্যটাগরির আরো খবর..