× Banner
সর্বশেষ
মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রাইম ব্যাংক এবং জেনএক্স হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর বেনাপোলকে আধুনিক ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে আবু তাহের ভারত মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না – সমাজকল্যাণ মন্ত্রী নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে – পানিসম্পদ মন্ত্রী মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় বোয়ালিয়া বিএডিসি খামারে ধৈঞ্চার চাষ

নিউজিল্যান্ডকে ৩২১ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডকে ৩২১ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। দিনের খেলা বাকি কমপক্ষে ৪৮ ওভার।

চতুর্থ দিনের ২ উইকেটে ২৫৮ রান নিয়ে ওয়াকায় মঙ্গলবার শেষ দিনে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ফলে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২১ রান।

আগের দিনের দুই সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ ১৩১ ও অ্যাডাম ভোজেস ১০১ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করেন।

অবশ্য এদিন ব্যক্তিগত খাতায় আর ৭ রান যোগ করেই বিদায় নেন স্মিথ। ট্রেন্ট বোল্টের বলে বিজে ওয়াটলিংয়ের ক্যাচে পরিণত হওয়া অসি অধিনায়ক ১৮টি চারের সাহায্যে ১৩৮ রানের ইনিংসটি সাজান।

স্মিথের বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফেরেন মিচেল মার্শ (১)। ভোজেসও ফিরে যান দলীয় ৩০০ রানের আগেই। ১১৯ রান আসে তার ব্যাট থেকে।

এরপর ষষ্ট উইকেটে পিটার নেভিলের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন দিনের শুরুতেই অবসরের ঘোষণা দেওয়া মিচেল জনসন। ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে জনসনের ব্যাট থেকে আসে ২৯ রান। জনসনের বিদায়ের পর নেভিলও (৩৫) দ্রুতই ফিরে যান।

অষ্টম উইকেটে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড মিলে দলের স্কোর ৩৮৫ রান পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পরই ইনিংস ঘোষণা করেন স্মিথ। ২৮ রানে অপরাজিত থাকেন স্টার্ক।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন টিম সাউদি। বোল্টের ঝুলিতে জমা পড়ে ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৩৩ ওভারে ৫৫৯/৯ ডিক্লে.(ওয়ার্নার ২৫৩, খাজা ১২১, ভোজেস ৪১, বার্নস ৪০; ক্রেইগ ৩/১২৩, ব্রাসওয়েল ২/৮১, হেনরি ২/১০৫, বোল্ট ২/১৩) ও দ্বিতীয় ইনিংস: ৩৮৫/৭ ডিক্লে. (স্মিথ ১৩৮, ভোজেস ১১৯, নেভিল ৩৫, জনসন ২৮; সাউদি ৪/৯৭, বোল্ট ২/৭৭, ব্রাসওয়েল ১/৬২)।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৫৩.৫ ওভারে ৬২৪ (টেলর ২৯০, উইলিয়ামসন ১৬৬, লাথাম ৩৬, ম্যাককালাম ২৭; স্টার্ক ৪/১৯, লায়ন ৩/১০৭)।

 


এ ক্যটাগরির আরো খবর..