× Banner
সর্বশেষ
মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না – সমাজকল্যাণ মন্ত্রী নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে – পানিসম্পদ মন্ত্রী মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় বোয়ালিয়া বিএডিসি খামারে ধৈঞ্চার চাষ মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয় – তথ্য প্রতিমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে – অর্থমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলাকারীদের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা করা হবে। তারা ছাত্র কিনা সন্দেহ রয়েছে। জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থার ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত করার পর অবশ্যই মামলা হবে। এ ধরনের হামলা কখনোই ছাত্র সমাজের হতে পারে না। এখানে কোনো রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে।

এর আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া উপাচার্যের বাসভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

প্রমাণ সংগ্রহের কাজ চলছে। ইতিমধ্যে অনেক প্রমাণ সংগ্রহ করেছি। অনেক সাক্ষীর জবানবন্দি নেয়া হয়েছে। দুষ্কৃতকারীরা শুধু ক্লোজ সার্কিট ক্যামেরা খোলে নেয়নি, হার্ডডিস্কও নিয়ে গেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আরও সিসিটিভি ক্যামেরা আছে। মিডিয়ার ফুটেজ আছে। আমরা নিজেরাও অনেক প্রমাণ পেয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..