× Banner
সর্বশেষ
নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহত শিবির কে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল, তারাই গুপ্ত : মিয়া গোলাম পরওয়ার মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল

আবারো চলন্ত বাসে গণধর্ষণ,আটক ৫

admin
হালনাগাদ: সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ধামরাইয়ে চলন্ত বাসে এক নারী শ্রমিককে (২৪) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।গতকাল রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে চলাচলরত যাত্রীসেবা পরিবহনে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

ধামরাই থানা পুলিশ জানায়, গণধর্ষণের শিকার ওই নারী শ্রমিক (২৪) ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় গ্রাফিক্স টেক্সটাইল গার্মেন্টসে চাকরি করেন। গতকাল রাতে কারখানায় কাজ শেষ করে ইসলামপুরে তার বাসায় আসার জন্য যাত্রীসেবা পরিবহন নামের একটি বাসে উঠে। পরে বাসটির ভেতরে থাকা যুবকরা মহাসড়কে চলাচলরত অবস্থায় ওই নারী শ্রমিককে গণধর্ষণ করে। পরে ওই নারী শ্রমিক বাসের ভেতর থেকে চিৎকার করলে ধামরাইয়ের পার্ল সিএনজি এর সামনে কচমচ থেকে ওই পাঁচ জনসহ পুলিশ বাসটি আটক করে।

আটককৃতরা হলেন, বাস চালক বাবু, হেলপার বলরাম, মকবুল, সোহেল ও আজিজুল। পরে পাঁচ জনের বিরুদ্ধে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে সকালে তাদেরকে আদালতে পাঠায় পুলিশ।  এবিষয়ে ধামরাই থানার এসআই ভজন রায় ও এসআই মলয় সাহা আরটিভি অনলাইনকে জানান, বাসটি ব্যারিকেড দিয়ে থামিয়ে নারী শ্রমিককে উদ্ধার ও ৫ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার ওই নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

এর আগে গেলো বছরের ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে বাসের ভেতরে ঢাকার আইডিয়াল ল’ কলেজের শিক্ষার্থী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা করা হয়।

এঘটনায় বাসের চালক এবং তিন হেলপারের মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া বাসের সুপারভাইজারকে সাড়ে সাত বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..