× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

বেনাপোলে আবুল কালামের প্রজনন কেন্দ্রে ছাগলের মুল্য দেড় লক্ষ টাকা

admin
হালনাগাদ: রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

এম,এ,জলিল শার্শা বেনাপোল প্রতিনিধিঃ  প্রজনন ছাগল পেলে প্রতিদিন আয় হয় ৩ থেকে ৪ হাজার টাকা। এমন একটি পরিবার এর সন্ধান মিলেছে  যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর রেল লাইন এর বস্তিতে। আবুল কালাম এর বাড়িতে  প্রজনন কাজে নিয়োজিত আছে ৮টি দেশী বিদেশী জাতের ছাগল। পালিত প্রজনন ছাগলের সর্বোচ্চ বড়টির মুল্য প্রায় ১লক্ষ থেকে দেড় লক্ষ টাকা আর প্রকার ভেগে  ৭০ হাজার ৬০ হাজার ও সর্বোনিম্নে  ৫০ হাজার টাকা মুল্য।

আবুল কালামের বস্তিতে যেয়ে  দেখা যায় ৮ টি ছাগলের তদারকি করছে সে এবং তার পরিবার।  আবুল কালাম বলেন বেনাপোল পোর্ট থানা ও শার্শা এলাকায় যারা ছাগল পালে তারা প্রজননের সময় হলে আমার কেন্দ্র আসে। কারন আমার এখানে সব থেকে বড় জাতের ছাগল। আমি ভারত থেকে তোতা জাতের ছাগলটি ভারতীয় টাকায় ৮০ হাজার রুপীতে ক্রয় করেছি। বর্তমানে ছাগলটির মুল্য প্রায় দেড় লক্ষ টাকা। তিনি বলেন সে ৩০ বছর যাবত এ ব্যবসা করছে।

তার পরিবারের ১২ জন সদস্যোর ভরন পোষন চিকিৎসা সহ অন্যান্য খরছ এই ছাগল থেকে আয় হয়। বড় ছাগলটির প্রজনন ফি ৫ থেকে ৭ শ’ টাকা। আর অন্যান্য ছাগলের প্রজনন ফি ৩ থেকে ৫ শত টাকা।

আবুল কালাম বলে সকাল থেকে ছাগলের পিছনে তার সময় কাটে। ছাগলের খাবার সপ্তাহে ১ দিন গোছল সহ প্রজনন কাজে তাকে এ সময় ব্যায় করতে হয়। তবে তার সাথে তার পরিবারের সদস্যরা ও তাকে সময় দেয়। আবুল কালামের ভাষ্য ছাগলগুলো খুব দুর্দান্ত।  তাদের ঠেকাতে সব সময় শক্তি প্রয়োগ করতে হয়। ঘর থেকে বের করতে খুব শক্তি প্রয়োগ করা লাগে। দুইজন মিলে একটি ছাগলকে ঠেকিয়ে রাখা খুব কষ্ট।

প্রতিদিন ৮ টি ছাগলের পিছনে এক থেকে দেড় হাজার টাকা খাবার খরছ হয় বলে কালাম জানান।এলাকার জনসাধান জানায় আবুল কালামের প্রজনন ফার্ম থেকে ছোট ছাগলের প্রজনন দিয়ে বড় বড় বাচ্চা পাওয়া গেছে। যদিও ঐ ফার্মের ছাগলের মত অত বড় হয় না। তবে দেশী ছোট জাতের ছাগলের থেকে অনেক বড় ছাগল হয়।


এ ক্যটাগরির আরো খবর..